1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

কাজলের সর্বোচ্চ পারিশ্রমিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। হিন্দি ভাষার সিনেমাতেও নিয়মিত দেখা যায় তাকে। তার পরবর্তী সিনেমার জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন কাজল। এরপর থেকে কানাঘুষা চলছিল— অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ‘উমা’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন তিনি। এই সিনেমার জন্য ২ কোটি রুপি নিচ্ছেন কাজল, যা তার অভিনয় ক্যারিয়ারে সর্বোচ্চ।

হিন্দি ভাষার ‘উমা’ সিনেমাটি নারী কেন্দ্রিক। এতে কাজলকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন তথাগত সিংহা। চলতি বছরের শেষে এর শুটিং শুরুর কথা রয়েছে। পুরো সিনেমার দৃশ্যধারণ কলকাতায় হবে।

সিনেমা প্রসঙ্গে কাজল বলেন, ‘এটি ম্যারি পপিন ঘরানার সিনেমা, যেখানে কল্পনার সঙ্গে বাস্তবতার মিল দেখা যাবে। আমি উমা চরিত্রে অভিনয় করছি এবং প্রস্তুতি নিচ্ছি। পরিচালক কী চাইছেন তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তার ভিশনটাই তুলে ধরার চেষ্টা করছি।’

কাজলের পরবর্তী সিনেমা ‘আচার্য’। এটি ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’। পাশাপাশি একটি হরর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com