1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

প্রেম ও বিয়ের প্রস্তাব পাচ্ছেন পূজা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বিনোদন ডেস্ক : করোনার কারণে শুটিং বন্ধ। শোবিজ অঙ্গনের অধিকাংশ মানুষ গৃহবন্দি সময় কাটাচ্ছেন। কেউ এ সময় শরীরচর্চায় মনোযোগী হয়েছেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় বেশি দিচ্ছেন। এ ভাবেই কেটে যাচ্ছে দিন। চিত্রনায়িকা পূজাও রয়েছেন এই তালিকায়।

পূজার দিনের বেশির ভাগ কাটছে ফেইসবুক, টুইটারে। আর তাতেই বেঁধেছে বিপত্তি!

মেসেঞ্জারে প্রায় প্রতিদিনই প্রেম এবং বিয়ের প্রস্তাব পাচ্ছেন এই নায়িকা। পূজা বাস্তবে প্রেম করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাস্তবে করছি না। তবে ফেইসবুকে নিয়মিত প্রেম ও বিয়ের প্রস্তাব পাচ্ছি। তবে এ সবে কান দেই না।’

তিনি আরো বলেন, ‘লকডাউনে বাধ্য হয়ে বাসায় থাকতে হচ্ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটছে বেশি। বাকি সময় বাসার টুকটাক কাজ এবং মার সঙ্গেই কেটে যায়।’

পূজা অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘জ্বীন’, ‘শান’, ‘হৃদিতা’, ‘মাসুদ রানা’ উল্লেখযোগ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com