1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়ায় বিআরটিসি বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিআরটিসি বাসের ধাক্কায় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে এসো (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মহিপুর সদর ইউপির ইউসুফপুর মহিলা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনায় ঘটে। এসময় আহত হয় ওই শিক্ষার্থীর মা ইমেন হাওলাদার (৩৪) ও ফুফু মায়ে (২৮)। নিহত এসো আলীপুর হাতিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও কালাচান পাড়া রাখাইন পল্লীর উবাচুর এক মাত্র সন্তান।
আহতরা জানান, আলীপুর থেকে কলাপাড়া হয়ে নানা বাড়ি রাঙ্গাবালি যাচ্ছিল শিশু এসোসহ তার পরিবারের সদস্যরা। পথে ইউসুফপুর মহিলা মাদ্রাসার সামনে পৌছলে ঘাতক বাসটি পিছন দিক থেকে মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। এসময় শিশুটি ছিটকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক এসোকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পরিবহনের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে (ঢাকা মোট্রে ব-১১-১২৪৪) আটক করেছে পুলিশ।
কলাপাড়া থানার ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) মনিরিুল ইসলাম জানান, শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com