1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

এক পোস্টে প্রিয়াঙ্কার আয় এখন ৩ কোটি রুপি

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পর এখন হলিউডেও জনপ্রিয় তিনি। সিনেমার পাশাপাশি টিভি শো ও স্বনামধন্য বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

এদিকে জনপ্রিয়তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দিন দিন প্রিয়াঙ্কার অনুসারী বাড়ছে। ফলে আয়ও বাড়ছে তার। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টগ্রামে এখন প্রতিটি স্পন্সরড পোস্টের জন্য ৩ কোটি রুপি পান তিনি।

ইনস্টাগ্রামে বর্তমানে প্রিয়াঙ্কার অনুসারীর সংখ্যা ৬.৫ কোটি। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হোপার এইচকিউ-এর জরিপ মতে, ইনস্টাগ্রামে স্পন্সরড পোস্ট প্রতি সর্বোচ্চ আয়কারী তারকাদের তালিকায় প্রিয়াঙ্কার অবস্থান ২৭। যদিও গত বছর এই অভিনেত্রীর অবস্থান ছিল ১৯। তবে প্রতি পোস্টের জন্য ২ কোটি রুপি নিতেন তিনি।

হোপার এইচকিউ-এর জরিপের এই তালিকায় শীর্ষে রয়েছেন জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অনুসারীর সংখ্যা ২৯.৫ কোটি। প্রতিটি স্পন্সরড পোস্টের জন্য তিনি পান ১১ কোটি রুপি।

বর্তমানে প্রিয়াঙ্কার ঝুলিতে একাধিক হলিউড সিনেমা রয়েছে। তার পরবর্তী সিনেমা স্পাই-থ্রিলার ‘সিটাডেল’। এছাড়া রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com