1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

কলকাতার বড় পর্দায় মিথিলা!

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতার একটি স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এবার কলকাতার বড় পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে! শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ নিয়ে টলিউড নির্মাতা রাজর্ষি দে নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র। আর এতে দেখা যাবে মিথিলাকে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা।

গত বছর সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে রাজর্ষি দে নির্মাণ করেন ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ সিনেমা। এতে অভিনয় করেছেন—কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শোনা যাচ্ছে, রাজর্ষির নতুন সিনেমায় তারাও অভিনয় করবেন।

এ সিনেমায় মিথিলার অভিনয়ের বিষয়ে কোনো মন্তব‌্য করেননি রাজর্ষি দে। তবে এটি গুজব বলে দাবি করেছেন। তার ভাষায়, ‘‘পুরোটাই গুজব। গত বছরের শেষের দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ সিনেমার শুটিং শেষ করি। চলতি বছরের শুরুতে এটি মুক্তির কথা ছিল। লকডাউনের কারণে তা পিছিয়ে গেছে। এই সিনেমা মুক্তির আগে নতুন সিনেমার কাজে হাত দেওয়ার কথা ভাবছি না।’’

গত ৩০ জুন, মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় গিয়েছেন মিথিলা। শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন থাকবেন। কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়ে এই অভিনেত্রীর কোনো মন্তব‌্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com