1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

আবারো নানির সঙ্গী সাই পল্লবী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সাই পল্লবী ও নানি। ২০১৭ সালে ‘এমসিএ’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন তারা। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল। এরপর দুই বছর কেটে গেলেও আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এদিকে গুঞ্জন উঠেছে, আবারো জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তারা।

ভারতীয় এক সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, আবারো জুটি বাঁধতে যাচ্ছেন নানি ও সাই পল্লবী। এ সিনেমা নানির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। এটি পরিচালনা করবেন ‘ট্যাক্সি ওয়ালা’ সিনেমা খ্যাত পরিচালক রাহুল। এখন সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য সাই পল্লবীকে গল্প শুনিয়েছেন। যদিও এখনো সম্মতি দেননি এই অভিনেত্রী।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। অন্যদিকে ‘ভি’ ও ‘টাক জগদিশ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com