1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিদিন কাঁদতে কাঁদতে ঘুমাতে যেতেন বিদ্যা বালান

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের একজন তিনি।

তবে ক্যারিয়ারের শুরুতে অকে কাঠখড় পোড়াতে হয়েছে বিদ্যাকে। ছোট পর্দায় অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান।

এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, ‘ভাবতাম, আমার দ্বারা কিছু হবে না। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেকবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ২০০২-২০০৩ সালের দিকে প্রতিদিন কাঁদতে কাঁদতে ঘুমাতে যেতাম। আমার মনে হতো, আর কখনো অভিনয়শিল্পী হতে পারব না। হতাশ লাগত। পরের দিন আবার স্বপ্ন দেখা শুরু করতাম। মনে হতো, নতুন একটা দিন মানে নতুন সুযোগ।’

বর্তমানে অবস্থানে পৌঁছানোর পেছনে মা-বাবার অবদানের কথাও বার বার স্বীকার করেন বিদ্যা।

১৯৯৫ সালে ‘হাম পাঁচ’ সিরিয়ালে মাধ্যমে বিদ্যার টেলিভিশনে অভিষেক হয়। এরপর ২০০৩ সালে ‘ভালো থেকো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘পরিণীতা’ তার প্রথম হিন্দি সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com