1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

যে স্বপ্ন পূরণ করতে চান আলিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন। বক্স অফিসে একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি।

এই অভিনেত্রীর আয় মোটেও কম নয়। তবে ব্যক্তি জীবনে বেশ হিসাব করে খরচ করেন তিনি। আলিয়া বলেন, আমি বাজেটের মধ্যেই থাকতে পছন্দ করি। খুব বেশি খরচ করি না। আমার হিসাবরক্ষক প্রায়ই জিজ্ঞেস করে, আপনি বেশি খরচ করেন না কেন?

রাজি সিনেমাখ্যাত এই অভিনেত্রী আরো বলেন, কৈশোরে আমি কখনোই দামি জিনিস কিনতাম না। সেই টাকা আমার ছিল না। মা ও বোনের সঙ্গে ছুটিতে লন্ডনের একটি জায়গাতেই যেতাম। এমনকি তখনো আমাদের নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হতো।

ভবিষ্যতে কোন স্বপ্ন পূরণ করতে চান প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, আমার প্রাইভেট জেট কেনার শখ আছে। আমি ব্যক্তিগত বিমানে চড়েছি কিন্তু তা ভ্রমণের জন্য নয়। পাহাড়ের চূড়ায় একটি বাড়ি তৈরি করতে চাই। ভবিষ্যতে এই স্বপ্ন পূরণ করব। লন্ডনে একটি বাড়ি কেনার স্বপ্ন ছিল, ২০১৮ সালে তা পূরণ করেছি। বাড়িটি কভেন্ট গার্ডেনে। আমার বোন মাঝে মাঝে সেখানে গিয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com