1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

জুটি বাঁধলেন রিয়াজ-স্পর্শিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা রিয়াজ ও অর্চিতা স্পর্শিয়া৷ অভিনয়ের আঙ্গিনায় দুজনেই মুন্সিয়ানা দেখিয়েছেন। যার যার প্রজন্মের দর্শকের কাছে দুজনেরই আছে দারুণ গ্রহণযোগ্যতা।

এবার তারা দুজন জুটি হয়ে আসছেন পর্দায়। তবে সিনেমা কিংবা নাটকে নয়। তাদের দেখা যাবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের উপস্থাপনায়। বিটিভি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি এ টিভি চ্যানেলটি থেকে জানানো হয়েছে, প্রতি ঈদেই ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। করোনার প্রতিকূল পরিস্থিতির মাঝে গত ঈদের মতো আগামী ঈদুল আজহাতেও বিটিভি প্রচার করবে ‘আনন্দমেলা’। প্রতিপর্বে অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে থাকে দেশের দুইজন সেলিব্রেটি তারকা।

জনপ্রিয় ম্যাগাজিনটির এবার উপস্থাপনা করতে যাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ ও অর্চিতা স্পর্শিয়া।

উপস্থাপনার বিষয়টি নিশ্চিত করে রিয়াজ বলেন, ‘বিটিভি থেকে প্রস্তাব পেয়েছি ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করার। এটি আমার নিজেরও পছন্দের একটি অনুষ্ঠান। এখানে আগেও কাজ করেছি। শিগগিরই ‘আনন্দমেলা’র শুটিং শুরু হবে। আশা করছি উপভগ্য অনুষ্ঠান হবে এবার।’

এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার কোনো টিভি অনুষ্ঠান উপস্থাপনায় আসছেন স্পর্শিয়া। তাই অনুভূতি বেশ আলাদা বলে জানালেন অভিনেত্রী। তিনি বলেন, ‘পাশাপাশি রিয়াজ ভাইয়ের সঙ্গে আগে নাটকে কাজ করার অভিজ্ঞতা থাকলেও উপস্থাপনায় প্রথমবার। আশা করি উপস্থাপনাতে তার সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা হবে।’

গত ঈদের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছিলেন ফেরদৌস ও পূর্ণিমা।

আগামী ৪ জুলাই থেকে বিটিভির অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে ‘আনন্দ মেলা’র শুটিং হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com