1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

পরীমনিকে ‘স্ট্রাগল করা মেয়ে’ বললেন তসলিমা

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : পরীমনির বোট ক্লাব কাণ্ড নিয়ে এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা চলছে। ইতিবাচক-নেতিবাচক দু’ধরনের মন্তব্যই কপালে জুটেছে ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রব এই নায়িকার। এবার তাকে ‘স্ট্রাগল করা মেয়ে’ উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বিষয়টি নিয়ে সরব হন এই লেখিকা। তিনি লিখেছেন: ‘শিং মাছের মতো দেখছি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমণির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনও মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, পুঁতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে।’

‘বাংলাদেশের সিনেমা আমি দেখি না। পরীমণির নামও আগে শুনিনি। তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে।’ উল্লেখ করে তসলিমা লিখেছেন: ‘কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই একেকটা মাইলফলক।’

গত ৮ জুন পরীমনি ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগ করেন। ১৪ জুন তিনি সাভার থানায় মামলা করেন। সেদিনই প্রধান অভিযুক্ত নাসির, তুহিনসহ পাঁচজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির ইউ মাহমুদ জামিনে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com