1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর

দুই বাংলায় জিৎ-মিমির ‘বাজি’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : ‘বস’খ্যাত ওপার বাংলার চিত্রনায়ক জিৎ। বাংলাদেশেও তার জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার জিৎ অভিনীত ‘বাজি’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদসদস্য মিমি চক্রবর্তী। সিনেমাটি একইসঙ্গে দুই বাংলায় মুক্তি পাবে বলে জানা যায়।

সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তিতাশ কথাচিত্রের ব্যানারে বাংলাদেশে মুক্তি পাবে এটি। বিষয়টি নিশ্চিত করেন তিতাশ কথাচিত্রের কর্ণধার আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা দুই বাংলায় একসঙ্গে ছবিটি মুক্তি দিতে চাচ্ছি। যে কারণে সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে এনেছি। এরই মধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবারের ঈদে মুক্তি দেয়া হবে।’

‘বাজি’ প্রযোজনা করেছে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্কস। পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। গল্পে দেখা যাবে, দুটি পরিবারের প্রতিশোধে গল্প। চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। জানা গেছে, ‘বাজি’ সিনেমার গল্প নেওয়া হয়েছে তামিল একটি সিনেমা থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com