1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

অভিনেত্রী ভুলু বারীর পাশে দাড়াল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : চলচ্চিত্রের শুটিং বন্ধ চলছে লকডাউন ইত্যাদি কারণে ভীষণ অভাব-অনটনে দিন কাটাচ্ছেন অভিনেত্রী ভুলু বারী। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে।

অভাব-অনটন নিয়ে ‘রুপালি পর্দার আড়ালে ভুলু বারীর অন্ধকার জীবন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি চলচ্চিত্র শিল্পী সমিতির নজরে এলে অভিনেত্রীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘গত বছর করোনার শুরু থেকেই শিল্পী সমিতি অসচ্ছল শিল্পীদের সহযোগিতা করে আসছে। আমরা এই সহযোগিতা অব্যাহত রেখেছি। ভুলু বারীর অভাব অনটনের খবর জানার সঙ্গে সঙ্গে আমি নিজেই ফোন করে শিল্পী সমিতিতে তাকে ডেকে এনেছি। তাকে আমরা চাল, ডাল, তৈলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছি।’

চলচ্চিত্র শিল্পী সমিতি অসচ্ছল শিল্পীদের পাশে থেকে সহযোগিতা করে আসছে জানিয়ে জায়েদ খান বলেন, ‘আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ভুলু বারী সর্বশেষ অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com