1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সামিনা বাশার-মোল্লা বাঁধন’র’ দেখলে তোকে’

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : সোমবার (৫ জুলাই) সন্ধ্যায়  সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পেল এ সময়ের তরুণ মডেল-অভিনেত্রী সামিনা বাশার মিউজিক ভিডিও ‘দেখলে তোকে’।বর্তমানে তিনি ব্যস্ত ধারাবাহিক ও একক নাটক নিয়ে। ক‌্যারিয়ার দীর্ঘ না হলেও মিউজিক ভিডিওতে কাজের অনেক প্রস্তাব পেয়েছেন সামিনা বাশার। তবে এতদিন তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। এবার প্রথমবার গানের ভিডিওতে মডেল হলেন এই অভিনেত্রী। ‘দেখলে তোকে’ শিরোনামের এ গানের কথা লিখেছেন রাসেল মোল্লা বাধন। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যান। গানটিতে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ। এতে সামিনার বিপরীতে অভিনয় করেছেন রাসেল মোল্লা বাধন। গানটির ভিডিও পরিচালনা করেছেন সোহেল তালুকদার।

অভিনেত্রী সামিনা বাশার বলেন, আমার অল্প সময়ের ক্যারিয়ারে অনেক মিউজিক ভিডিওর প্রস্তাব পেয়েছি। কিন্তু সেসব কাজের মধ‌্যে বিশেষ কিছু খুঁজে পাইনি, যার কারণে করা হয়নি। এই কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে, যার কারণে না করতে পারিনি। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে।

এদিকে, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে সামিনা অভিনীত তারকাবহুল ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। এরই মধ্যে নাটকটির লকডাউনের আগে কিছু পর্বের কাজ শেষ করলেন। এছাড়া ও ঈদের জন্য নির্মিত নাটকের কাজ করেছেন। সামিনা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত দীপংকর দীপন এর তারকাবহুল চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com