1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বলিউড কিংবদন্তি দিলীপ কুমার মারা গেছেন

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর।

দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন দিলীপ কুমার। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। গত ৩০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ৬ জুন হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল দিলীপকে। ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি।

১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দিলীপ কুমার। ছয় দশকের অভিনয় জীবনে ৬৫টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। বলিউডে তিনি পরিচিত ছিলেন ‘ট্র্যাজেডি কিং’ নামে।  তার অভিনীত ছবিগুলির মধ্যে ‘দেবদাস’, ‘নয়া দওর’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’ উল্লেখযোগ্য। তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে।

১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তখন তার নাম ছিল ইউসুফ খান। তার বাবা পেশায় ফল ব্যবসায়ী ছিলেন। পরে পেশোয়ার থেকে পুণেতে চলে আসেন দিলীপ কুমার। ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কিংবদন্তী এই অভিনেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com