1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রিয়াঙ্কার পোশাক নিয়ে হিনার চ্যালেঞ্জ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখন বলিউডের চেয়ে হলিউডেই বেশি ব্যস্ত তিনি। এছাড়া প্রায়ই বিভিন্ন নামকরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায় তাকে।

সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। রালফ অ্যান্ড রুশোর ডিজাইন করা ডিপ ভি নেকলাইন গাউনে রীতিমতো ঝড় তোলেন এই অভিনেত্রী। ফ্যাশনপ্রেমীদের নজর ছিল তার দিকেই। কিন্তু এ কারণে নিন্দুকের কটাক্ষও শুনতে হয়েছে তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কার পোশাক নিয়ে ট্রলের বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী হিনা খান। তিনি বলেন, আমি এই বিষয়টি বুঝি না। যখন কেউ নিজের পোশাক নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন, অন্যরা তার পোশাক নিয়ে মন্তব্য করছেন কেন?

কটাক্ষকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, আমি তাদের বলতে চাই, আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি— দশ মিনিট এই পোশাক পরে দেখান। এটি পরা এতো সহজ নয়। এই ধরনের পোশাক পরার জন্য সৌন্দর্য ও সাহস প্রয়োজন।

এর আগে তার আলোচিত পোশাক নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, রালফ অ্যান্ড রুশো সবসময়ই আমার শরীরের সঙ্গে ফিট রেখে পোশাক তৈরি করে। তৈরির সময় পোশাক বিভ্রাটের বিষয়টিও তাদের মাথায় থাকে। সবাই কঠিন মনে করলেও অতটা সমস্যা হয় না। ডিজাইনাররা এই সমস্যা সমাধানের জন্য একটি পদ্ধতি অবলম্বন করেন। তারা নেটের মতো সূক্ষ্ম কাপড় ব্যবহার করেন, যা পোশাকটি শরীরের সঙ্গে আটকে রাখে। শরীরের রঙের সঙ্গে মিল থাকায় ছবিতে এটি ধরা পড়ে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com