1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দিনাজপুরে পুলিশের ওপর গুলি, পাল্টা গুলিতে ডাকাত সর্দার নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন; যাকে ডাকাত দলের সর্দার বলে দাবি করেছে পুলিশ।

নিহত কহিদুল ইসলাম উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। বৃহস্পতিবার রাত ২টার দিকে হিলির হাকিমপুর থানার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানা পুলিশের ওসি আবদুর রাজ্জাক আকন্দ বলেন, উপজেলার কাশিয়াডাঙ্গায় রাত ২টার দিকে ডাকাতি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতদের ধরার চেষ্টা করলে পুলিশের ওপর গুলি করে পালানোর চেষ্টা করে তারা।

পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম নিহত হন। এ সময় অপর ডাকাতরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com