1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রেম করছেন, কিন্তু বিয়ে মা-বাবার পছন্দেই করবেন তাপসী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তাপসী পান্নু। বলিউড সিনেমাতেই বর্তমানে তাকে বেশি দেখা যাচ্ছে। সিনেমার পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত বিষয়েও চর্চা থেমে নেই।

অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে তাপসীর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। যদিও এ বিষয়ে খুব একটা কথা বলেন না এই অভিনেত্রী। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তাপসী।

‘নাম শাবানা’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। তাপসী বলেন, ‘আমি একটু অদ্ভুত প্রকৃতির। বহু প্রেম করেছি। সমস্যাটা হলো, যাকেই ভালোবাসি, তার সঙ্গেই বিয়ের পরিকল্পনা করে ফেলি। আমার মনে হয়, শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ! তবে হ্যাঁ এ ব্যাপারে আমার একটা নীতি আছে, যা আমি প্রেমিককে স্পষ্টই বলে দিয়েছি। যদি মা-বাবা প্রেমিককে পছন্দ না করে তাহলে বিয়ে বাতিল! এ ব্যাপারে মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার দেবো।’

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাপসীর ‘হাসিন দিলরুবা’ সিনেমাটি। এছাড়া ‘সাবাশ মিতু’, ‘রাশমি রকেট’, ‘লুপ লাপেটা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com