1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঝিনাইগাতি থেকে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের গজনী অবকাশ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রামদাসহ ছিনতাইকারী চক্রের ছয় যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- বড় গজনী এলাকার আদিবাসী কয়েন ও লিলি গাগরা, ধানশাইল এলাকার জহুরুল ইসলাম, রামেরকুড়া এলাকার আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবর এলাকার জয়নাল মিয়া ও আয়নাল হক।
পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারী রংপুর থেকে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আসা দর্শণার্থীদের জিম্মি করে মোবাইলসহ টাকা-পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ভুক্তোভুগিরা পাশর্^বর্তী ঝিনাইগাতী থানায় মামলা করলে পুলিশ বুধবার উত্তর ধানশাইল চকপাড়া এলাকার জাকির হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অবকাশ কেন্দ্রের ডাইনোসর ভাষ্কর্যের পাশের একটি জঙ্গল থেকে আদিবাসী যুবক কয়েনকে আটক করে। এসময় তার পকেট থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের জঙ্গলে অভিযান চালিয়ে পাঁচটি রামদাসহ বাকী পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com