1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মনীষার প্রেমিককে কেড়ে নিয়েছিলেন ঐশ্বরিয়া!

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্য ও অভিনয় গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তবে সিনেমার পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নিয়েও অনেক আলোচনা হয়েছে।

অভিনেতা সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম একসময় বিটাউনের অন্যতম চর্চার বিষয় ছিল। কিন্তু তারও আগে  সুপারমডেল রাজীব মুলচন্দানিকে নিয়ে ঐশ্বরিয়া ও অভিনেত্রী মনীষা কৈরালার মধ্যে দ্বন্দ্ব হয়েছিল।

ভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে ভারতের একটি প্রথম সারির ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে মনীষা দাবি করেন, ঐশ্বরিয়ার জন্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাজীব মুলচন্দানি। এদিকে খবরটি শুনে খুবই বিস্মিত হন ঐশ্বরিয়া। তিনি জানান, রাজীব শুধুমাত্র তার বন্ধু। মনীষার যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা তিনি জানান, মনীষা প্রতি দু’মাস পর পর প্রেমিক বদলান। এর প্রতিক্রিয়ায় ঐশ্বরিয়াকে হীন মানসিকতার মানুষ বলে আক্রমণ করেন মনীষা।

এখানেই শেষ নয়, পরবর্তী সময়ে মনীষা জানান, ঐশ্বরিয়ার লেখা প্রেমপত্র রাজীব তাকে দিয়েছিলেন। এই ঘটনার উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছিলেন ঐশ্বরিয়া রাজীবকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন।

যদিও শুরু থেকেই এই বিষয়ে চুপ ছিলেন রাজীব। ঐশ্বরিয়া বা মনীষা— কারও সমর্থনে বা বিপক্ষে কথা বলেননি তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com