1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

বড়দিনে অনুরূপ আইচের গান

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

বিনোদন প্রতিনিধি : যীশু খ্রিষ্টের জন্মদিনকে বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ‘বড়দিন’ হিসেবে পালন করে। সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য উদাহরণ বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত হয়। এ উপলক্ষে দেশবরেণ্য গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা ও পরিকল্পনায় একটি নতুন গান গান প্রকাশ পেতে যাচ্ছে ‘ই নেটওয়ার্ক’ এর ইউটিউব চ্যানেলে। গানটির শিরোনাম ‘যীশুর বন্দনা’। বিজয় রথ ব্যান্ডের কীবোর্ডিষ্ট শুভ্র’র সংগীত পরিচালনায় এই গানটি গেয়েছেন গোমেজ রাহুল। গানটি সুরও করেছেন তিনি।
এ প্রসংগে অনুরূপ আইচ বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমি ইসলামি গান লেখা ও প্রকাশের জন্য কাজ করে যাচ্ছি ধারাবাহিকভাবে। ইসলাম ধর্মতে যিশুখ্রিষ্ট তথা ঈসা নবীকে অনেক সম্মানিত স্থান দিয়েছেন আল্লাহতালা। ঈসা নবীর সবসময় প্রচার করেছেন, আল্লাহ এক ও অদ্বিতীয়। তাই উনাকে সম্মান জানাতেই আমার এই উদ্যোগ। আর এটা সফল হয়েছে তরুন পরিচালক ও গায়ক ইয়ামিন ইলানের অশেষ পরিশ্রমে। সেই সাথে ‘ই নেটওয়ার্ক’ এই মহতি কাজের জন্য সাধুবাদ জানাই।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com