1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সমুদ্র সৈকতে সোহম-মিষ্টির রোমান্স

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের মিষ্টি জান্নাত। সজল আহমেদ পরিচালিত এ সিনেমার দৃশ্যধারণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এপ্রিলে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানান এর নির্মাতা। মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এ সিনেমার টাইটেল সং প্রকাশ করা হয়।

‘তবে কি প্রেম তুমি’ শিরোনামের এই গানটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এতে সোহম-মিষ্টিকে সমুদ্র সৈকতে রোমান্স করতে দেখা যায়। শ্রী প্রীতমের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ ও মহালক্ষ্মী। এর কোরিওগ্রাফি করেছেন শংকরিয়া। সিনেমাটি প্রযোজনা করছেন হেভেন মাল্টিমিডিয়া।

২০১৫ সালে ‘আমার প্রেম তুমি’ সিনেমাটির শুটিং শুরু হয়। সোহমের শিডিউল জটিলতায় সিনেমাটির একটি গানের কাজ থেমে থাকে। অবশেষে গানটি বাদ দিয়েই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করেছেন পরিচালক। মিষ্টি জান্নাত অভিনীত বেশ কয়েকটি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে। সর্বশেষ তার অভিনীত ‘তুই আমার রানী’ সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেতা সূর্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com