1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাই পল্লবী ‘৩০ আন্ডার ৩০’

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় নায়িকা সাই পল্লবী ক্যারিয়ারে আরো একটি সাফল্য অর্জন করেছেন। ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় বিনোদন জগৎ থেকে সাই পল্লবী ঠাঁই পেয়েছেন।

ফোবর্স ইন্ডিয়ার বার্ষিক এই তালিকায় এবার টেকনোলজি, হেলথ কেয়ার, ফিন্যান্স, সায়েন্স, ডিজাইন, ফ্যাশন, মিডিয়া, স্পোর্টস, এন্টারটেইনমেন্টসহ ভারতের বিভিন্ন খাতের ৩০ বছরের কম বয়সি ৩০ জন সফল তরুণ স্থান পেয়েছেন। বিনোদন থেকে এ তালিকায় কেবল সাই পল্লবীর নাম রয়েছে।

২৭ বছর বয়সি সাই পল্লবী দক্ষিণী সিনেমার প্রথম অভিনেত্রী যিনি এ তালিকায় স্থান পেলেন। ন্যাচারাল অভিনয়ের জন্য এ অভিনেত্রীর সুখ্যাতি রয়েছে। তামিল, তেলেগু এবং মালায়ালাম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

২০১৫ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। প্রথম সিনেমা দিয়েই রাতারাতি দর্শকের নজর কাড়েন তিনি। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com