1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রেমিকাকে বিয়ে করতে থাইল্যান্ড যাবেন বরুণ ধাওয়ান

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডে তারকাদের মধ্যেও বেশ প্রিয় জুটি বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালাল। সেই ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব। কলেজ জীবনে এসে সম্পর্কটি রুপ নেয় ভালোবাসায়। সেই সম্পর্ক নিযে বেশ ভালোই আছেন তারা। এবার বিয়েতে গড়াচ্ছে প্রেম।

প্রায় দুই বছর ধরে বলিপাড়ায় বরুণ ধাওয়ান ও তার ছোটবেলার বন্ধু-প্রেমিকা নাতাশা দালালের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। করণ জোহারের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়ে পেশায় পোশাক ডিজাইনার নাতাশার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেন বরুণ।

শিগগিরই বিয়ে করবেন সেই আভাস অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিলো। একবার তো শোনা গেল ২০১৯ সালের ডিসেম্বরেই সারবেন বিয়ে। সেটা হয়নি। এবার শোনা যাচ্ছে আসছে মে মাসের ২২ তারিখে প্রেমিকার সঙ্গে ছাদনাতলায় বসবেন বরুণ। আর বিয়েটা হবে থাইল্যান্ডে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আপাতত এই খবরই নিশ্চিত করছে।

বেশ কিছু প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী ২২ মে থাইল্যান্ডের জেডব্লিউ ম্যারিওট খাও লাক রিসোর্ট ও স্পাতে হবে বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠান। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাদের বা তাদের পরিবারের পক্ষ থেকে।

এদিকে শোনা যাচ্ছে বরুণের সঙ্গী নাতাশা দালাল ইতিমধ্যে তার বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। কেননা তিনি আগেই সকলকে জানিয়ে দিয়েছেন যে নিজের বিয়ের সবকিছু তিনি নিজেই করতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com