1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ভালোবাসা দিবসে ‘নোনা জলের ভালোবাসা’

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : ভালোবাসা দিবস উপলক্ষে ছোট পর্দার বিশেষ আয়োজনগুলো হয়ে বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে এই দিবসে প্রচুর নাটক নির্মাণ করা হয়। আর সেই সব নাটকে আধিক্য পায় ভালোবাসার গল্প। তেমনই এক ভালোবাসার গল্পের নাটকে অভিনয় করেছেন সজল ও সারিকা।

‘নোনা জলের ভালোবাসা’ শিরোনামের নাটকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। ফ্রেশ সয়াবিন ওয়েল নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।

এরই মধ্যে নাটকটির একটি প্রমো প্রকাশ করা হয়েছে। এখানে নানা রুপে দেখা যাচ্ছে সজলকে। কখনো সারিকাকে নিয়ে ভালোবাসার রাজ্যে হারিয়েছিন তিনি। কখনো ধমক দিচ্ছেন। একসময় দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। মাথার চুল উঠে গেছে। বোঝাই যাচ্ছে কঠিন কোনো রোগে ভুগছেন তিনি।

নিজের অসুখের খবর জেনেই কি ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ ব্যাবহার করতেন তিনি, নাকি অন্য কোনো কারণ! এসব জানা যাবে নাটকটি দেখলেই।

সজল-সারিকা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, ইন্তেখাব দিনার প্রমুুখ। আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com