1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঐতিহাসিক চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা বেশ কঠিন একটা ব্যাপার : নিরব

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : তিতুমীরকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক ডায়েল রহমান। সিনেমায় তিতুমীর রুপে হাজির হবেন নিরব হোসেন। এছাড়া তার অভিনিত হৃদয়জুড়ে মুক্তির প্রহর গুনছে। এই মাসেই মুক্তি পাবে সিনেমাটি। তিতুমীর সিনেমাটি নিয়ে কথা হলো নিরবের সঙ্গে। তিনি আমাদের বললেন তার মনের অনুভূতি। দর্শকদের জন্য কিছু গুরুত্বপূর্ন কথা তুলে ধরা হলো।
মারুফ সরকার : তিতুমীর চরিত্রে হাজির হচ্ছেন?
নিরব হোসেন : ২ ফেব্রুয়ারি এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এ ধরনের চরিত্রে অভিনয় করা আমার জন্য অসাধারণ ঘটনা। ইতিহাসের অংশ হতে পারার একটা আনন্দ আছে। একই সঙ্গে কিছুটা ভয়ও কাজ করছে, কারণ এ রকম একটি ঐতিহাসিক চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা বেশ কঠিন একটা ব্যাপার।
মারুফ সরকার : প্রস্তুতি কেমন নিচ্ছেন?
নিরব হোসেন : প্রায় ২০০ বছর আগের একটি গল্প। সব মিলিয়ে প্রস্তুতি নিতে আমার একটু টাইম লাগবে। এই সময়ে দাঁড়িয়ে আগের গল্পে কাজ কাজ করাটা সত্যিই অনেক কঠিন। তিতুমীরের বিপ্লবী জীবনের নানা গল্প এই সিনেমায় তুলে ধরা হবে। ফলে সেভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি।
মারুফ সরকার : কীভাবে প্রস্তুতি নিচ্ছেন?
নিরব হোসেন : তিতুমীর সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। ছোটবেলায় পাঠ্য বইয়ে তিতুমীরকে নিয়ে পড়েছি। এখন যেহেতু কাজ করতে যাচ্ছি ফলে বিষয়গুলো আরও ভালোভাবে ঘাটছি। এই সংক্রান্ত পড়ালেখা করছি। ছোটবেলায় পড়েছি পরীক্ষায় পাশ করার জন্য, এখন পড়ছি তাকে নিজের ভেতর ধারণ করার জন্য। ফলে আগের পড়ায় ফাঁকি থাকলেও এই পড়ায় কোনো ফাঁকি রাখছি না।
মারুফ সরকার : শুটিং কবে নাগাদ শুরু হবে?
নিরব হোসেন : পরিচালক জানিয়েছেন, এপ্রিল থেকে জুন জুলাইয়ের ভেতর সিনেমাটির শুটিং শুরু হবে। সবকিছুই পরিচালকের ওপর নির্ভর করছে।
মারুফ সরকার : এই চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে আপনি কতটা আত্মবিশ্বাসী?
নিরব হোসেন : আসলে এই চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পারব সেটা নিয়ে একটু টেনশনই কাজ করছে। কিন্তু যেহেতু নিজেকে প্রস্তুত করার জন্য আপ্রাণ চেষ্টা করছি সে ক্ষেত্রে বলতে পারি আটঘাট বেঁধেই কাজটা করব। আর আত্মবিশ্বাসী না হয়ে কাজ করলে কাজটা ভালো হবে না।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com