1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বগাইল টোলপ্লাজা যেন মৃত্যুফাঁদ

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইলে অবস্থিত ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। গত কয়েক মাসে এ টোলপ্লাজার দুর্ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ। নবনির্মিত এ টোলপ্লাজায় বিদ্যুৎ সংযোগ না থাকাই এসব দুর্ঘটনার মূল কারণ বলে স্থানীয়দের অভিযোগ।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, টোলপ্লাজায় গাড়ি চলাচলের জন্য যে লেন করা হয়েছে, তাতে নির্দিষ্ট কোনো রেখা নেই। তাছাড়া পুরোপুরি কাজ শেষ না করেই খুলে দেয়া হয়েছে। পুরোপুরি চালু না হওয়ার কারণে রাতের বেলা ওই স্থানটি অন্ধকার হয়ে থাকে। টোলপ্লাজার লেনগুলো চাপা। ফ্লাইওভার থেকে ঢালে নামার সময় টোলপ্লাজা অতি নিকটে হওয়ায় এসব দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি।

সম্প্রতি টোলপ্লাজার আইল্যান্ডে ধাক্কা খেয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে চারজন নিহত হয়। রোজার ঈদের আগের রাতে পৃথক ঘটনায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে দুই মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন। এর কিছুদিন আগে একইভাবে দুই বন্ধু কলেজছাত্র নাইমুর ও শাকিল নিহত হন। একই ধরনের দুর্ঘটনায় নিহত আরেকজন ছিল অজ্ঞাত।

ভাঙ্গা উপজেলার বগাইল ও পুখুরিয়া এলাকার বাসিন্দা মুরাদ সেখ, হারুন মোল্লা জানান, এ টোলপ্লাজায় প্রতিদিন-প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। মানুষ আহত-নিহত হচ্ছেন।

এ বিষয়ে বগাইল টোলপ্লাজা এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক সফিউদ্দিন মোল্লা জানান, ফ্লাইওভার থেকে ঢালে নামার সময় টোলপ্লাজা অতি নিকটে হওয়ায় নিয়ন্ত্রণ রাখতে পারেন না বেশিরভাগ চালকরা। এছাড়া টোলপ্লাজার লেনগুলো চাপা হওয়ায় দুর্ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com