1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিজ্ঞাপনচিত্রে মৌ খান

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ মৌ খান। খুব অল্প সময় তিনটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এরই মধ্যে তার ‘প্রতিশোধের আগুন’ সিনেমা মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি।

তারই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনের মডেল হলেন মৌ খান। গতকাল রোববার রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে দৃশ্যধারণের কাজ হয়েছে। এটি নির্মাণ করেছেন মামুনুর রশিদ রোকন।

মৌ খান বলেন, ‘‘এই প্রথম ওভিসিতে কাজ করলাম। এতে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। কাজটি পুরো সিনেমার টিম করেছেন। ওভিসিটি নির্মাণ করেছেন মামুনুর রশিদ রোকন। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’’

এ বিজ্ঞাপনে মৌ খানের বিপরীতে মডেল হয়েছেন আরিফিন জিলানী।

মৌ খান অভিনীত ‘বান্ধব’ ও ‘বাহাদুরী’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘বান্ধব’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। এটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন সুমিত। অন্যদিকে শফিক হাসানের ‘বাহাদুরী’ সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন মৌ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com