1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সারাদেশে একদিনে করোনায় মৃত্যু ২৪১

  • আপডেট টাইম :: বুধবার, ৪ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখীতেই থাকছে। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও গত ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার ২৩৫, সোমবার ২৪৬, রোববার ২৩১, শনিবার ২১৮, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ২৩৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে দু-একদিন ছাড়া অধিকাংশ দিন করোনায় ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১ হাজার ৯০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬৮, রাজশাহীতে ১২, খুলনায় ৩৬, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

নারী-পুরুষ হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ১১৬ জন নারী। এদের মধ্যে ১৮ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৫৪৪ জন এবং নারী ৭ হাজার ৯৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৪ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫৫, ৪১ থেকে ৫০ বছরের ২৫, ৩১ থেকে ৪০ বছরের ২২ ও ২১ থেকে ৩০ বছরের ৫ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com