1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

চীন থেকে সিনোফার্মের সাড়ে সাত কোটি টিকা কিনছে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চীন থেকে সিনোফার্মের সাড়ে সাত কোটি করোনা টিকা কিনছে বাংলাদেশ। এর মাঝে দেড় কোটি টিকার টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, ‘সিনোফার্মের কাছে আমরা ৭৫ মিলিয়ন টিকার অর্ডার দিয়েছি। এর মধ্যে ১৫ মিলিয়নের টাকা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসবে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসবে।’

যেকোনো সময় চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে এমওইউ স্বাক্ষর হবে বলেও জানান তিনি।

গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।

এরপর কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা আসে। দেশে সরকার গণটিকাদানের যে কর্মসূচি শুরু করেছে, তাতে একটি বড় অংশকে এসব টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরপর তা ব্যবহারে অনুমোদন দেয় বাংলাদেশও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com