1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

শেরপুরে মাইক্রোবাস চাপায় নারীসহ দুইজন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

শেরপুর : শেরপুর সদর উপজেলার তারাকান্দী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো- তারাকান্দী শিমুলতলী এলাকার মৃত গফুর শেখের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি জাফর শেখ ও একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী খুকি বেগম ওরফে পেচি। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, স্থানীয় তারাকান্দি বাজারের মালি শহিদুল ইসলামের স্ত্রী খুকি বেগম প্রতিদিনের মত সকালে বাজার ঝাড়ু (পরিস্কার) দিতে নিজ বাড়ি হতে বাজারের উদ্দ্যেশে রওনা হন। পথিমধ্যে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। এদিকে ইলেকট্রিক মিস্ত্রি জাফর সারারাত কাজ শেষে একই পথ দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটনা দেখে মাইক্রোবাসটিকে থামানোর চেষ্টা করেন। এসময় মাইক্রোবাসটি তাকেও চাপা দিয়ে পালিয়ে যায়। এ দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন এসে মরদেহ দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com