1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

হেলেনা জাহাঙ্গীর-পরীমনি-রাজ-পিয়াসা-মৌয়ের মামলা সিআইডিতে হস্তান্তর

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১

ঢাকা: সম্প্রতি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার ব্যবসায়ী ও অভিনেত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডিবির তদন্তে থাকা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলা তদন্ত করবে সিআইডি।

শুক্রবার (৬ আগস্ট) রাতে সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ সুপার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ সদর দফতরের এক নির্দেশনায় সিআইডির কাছে সাতটি মামলা হস্তান্তর করা হয়েছে। এখন থেকে সিআইডি এসব মামলা তদন্ত করবে। মামলায় অভিযুক্ত আসামিদের দ্রুত সিআইডিতে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

মামলা হস্তান্তরের পর এরইমধ্যে পিয়াসা ও মৌকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বাকিদেরও দ্রুত নিয়ে আসা হবে বলে জানান এই সিআইডি কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com