1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কাঙ্ক্ষিত চরিত্র না পেয়ে অভিনেত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : আত্মহত্যা করেছেন উঠতি মডেল-অভিনেত্রী সুবর্ণা যশ। গত রোববার রাতে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের মোহনবাগের নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শোবিজ অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কলকাতা আসেন সুবর্ণা। কিন্তু টলিপাড়ায় বড় পরিসরে কাজের সুযোগ পাচ্ছিলেন না। এতে হতাশা আর মানসিক অবসাদ গ্রাস করে তাকে। এক পর্যায়ে আত্মহত‌্যা করেন তিনি।

ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। সুবর্ণার বাবা নিখিল যশ বলেন, ‘শহরের বিদ্যার্থীভবন গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে সুবর্ণা। তারপর সাংবাদিকতায় পড়াশোনা করতে কলকাতা যায়। তিন বছরের কোর্স। এর ফাঁকে মডেলিং শুরু করে সুবর্ণা। টালিগঞ্জে যাতায়াত বাড়তে থাকে। মেগা সিরিয়ালেও অভিনয়ের সুযোগ পায়। ‘ময়ূরপঙ্খী’ নাটকে নায়িকার বান্ধবীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিল। কিন্তু লিড কোনো চরিত্র পাচ্ছিল না। এরপর থেকে হতাশায় ভুগতে শুরু করে সুবর্ণা।’

চার মাস আগে হাতাশাগ্রস্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সুবর্ণা। এরপর বর্ধমানের বাড়িতে তাকে নিয়ে আসে পরিবারের লোকজন। কিন্তু তারকা হওয়ার স্বপ্ন ছাড়তে পারেননি তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com