1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পূজার সঙ্গে রোমান্স করবেন সালমান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে হঠাৎ করেই নতুন সিনেমার ঘোষণা দেন বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমার নাম কাভি ঈদ কাভি দিওয়ালি

ঘোষণার পর থেকেই সিনেমায় নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে এ নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে নায়িকা চূড়ান্ত করেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, এই সিনেমায় অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে রোমান্স করবেন সালমান।

এর আগেও বলিউড সিনেমায় অভিনয় করেছেন পূজা। অক্ষয় কুমার, হৃতিক রোশানের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাকে দেখা গেছে। বলিউডে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হাউসফুল ফোর

কাভি ঈদ কাভি দিওয়ালি সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, পূজার সঙ্গে হাউসফুল ফোর সিনেমায় কাজ করে মনে হয়েছে এই সিনেমার চরিত্রের জন্য তিনি সম্পূর্ণ উপযুক্ত। পর্দায় তাকে অসাধারণ দেখায় এবং সালমানের সঙ্গে তার জুটি বেশ মানাবে।

সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম সালমানের সঙ্গে জুটি বাঁধবেন পূজা। ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবেকাভি ঈদ কাভি দিওয়ালি

বর্তমানে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমার শুটিং করছেন সালমান। এতে তার বিপরীতে আছেন দিশা পাটানি। এছাড়া অভিনয় করছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। চলতি বছর ঈদুল ফিতরে এই সিনেমা মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com