1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

করোনায় আরও ২৪১ জনের মৃত‌্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৮ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২২ হাজার ৬৫২ জন।

৭ আগস্ট সকাল ৮টা থেকে ৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার ২৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন।

রোববার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। সুস্থতার হার ৮৯ দশমিক ০৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১০৫ জন, চট্টগ্রাম বিভাগের ৫৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৩০ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ১০ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com