1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

শার্শায় বঙ্গমাতার ৯১তম জন্মদিন পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ৮ আগস্ট, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের মধ‍্যদিয়ে পালন করা হয়।
রবিবার (৮ই আগস্ট) বিকাল ৪টায় উপজেলার নাভারন ডিগ্রী কলেজ হলরুমে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ওহিদুজ্জামান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসনাইন হোসেন মিলন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ ইকরামুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com