1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শানের সঙ্গে সনিয়া নুসরাত যৌথ গান ‘কেন মন হারালো’  

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী শান। হিন্দি-বাংলা দুই ভাষার গান গেয়েই পেয়েছেন জনপ্রিয়তা। গানের জগতে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান। বাংলাদেশের একাধিক চলচ্চিত্রে প্লে­ব্যাক করে আরও আপন হয়েছেন বাংলাদেশের ভক্তকুলের কাছে।

এবার বাংলাদেশের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন শান। তার সঙ্গে গেয়েছেন দেশের আলোচিত কন্ঠশিল্পী সনিয়া নুসরাত। শান এবং সনিয়া নুসরাতের নতুন গানের শিরোনাম ‘কেন মন হারালো’। গানটির অডিও কাজ সম্পন্ন হয়েছে ভারতে। রাজিব দত্তের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রাজ দেবের ভিডিও পরিচালনায় গানে মডেল হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও সনিয়া নুসরাত। গানটি সম্পর্কে সোনিয়া নুসরাত বলেন, ‘আমার খুব পছন্দের একজন কন্ঠশিল্পী শান। শানের গায়কীর স্বভাবসুলভ মেলেডির পুরোটাই পাওয়া গেছে এ গানে। আমিও আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি। সুরে কিছুটা নতুনত্ব থাকলেও এই প্যার্টানের গান শান আগেও গেয়েছেন। তাই আশা করছি গানটি ভালো লাগবে।’

শান বলেন, ‘সনিয়া নুসরাতের গায়কীতে ভিন্নতা আছে। ওর কন্ঠ মেলোডিয়াস। ভালো গেয়েছে মেয়েটা। আমি আশাবাদী দুই বাংলার শ্রোতাদের মনপুত হবে গানটি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ৫ ফেব্রুয়ারি বুধবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘কেন মন হারালো’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক , বাংলালিংক ভাইব এবং রবি স্প্ল্যাশে।

ভিডিও লিঙ্কটি নিচে দেয়া হলো : https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2Fdfd2D2xhS7c%3Ffbclid%3DIwAR05HvyXUxyFskN9puRteKNCXw-U8blxMI7tOBYo3_AjI0qtp3i5KUxx2i0&h=AT1HxWVV4AvYZLX2scfI-nPCnURCmfeoaUOUPGnFl-WV6J-HGe0UqzvFDNH4qyzgGCPAaPjkf0Fi2NdI8-00qRLuDq6bQqBGA-rDV0SV4kKTrL42g6YCYuNf4cDhPg2IGUFG

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com