
এম. সুরুজ্জামান : শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ও বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকালে বারমারী সেন্ট লিও জুনিয়র হাই স্কুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন প্রধান অতিথি হিসেবে এসব অনুদান প্রদান করেন।
এসময় অগ্নিকান্ডে ও বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ ৮ জনকে নগদ ১০ হাজার টাকার চেক বিতরণ ছাড়াও ওই এলাকার দরিদ্র অসহায় ২০টি উপজাতি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় বারমারী খ্রিস্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারী, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও সেন্ট লিও জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক রোজী হামিদা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইউএনও হেলেনা পারভীন জানান, নালিতাবাড়ীর পাহাড়ি সীমান্তঞ্চলে বন্যহাতির তান্ডব অব্যাহত থাকায় ওইসব এলকায় হাতি তাড়ানোর জন্য আতংকগ্রস্থদের মাঝে ইতোমধ্যে মশাল জ্বালাতে রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নে ২২০ লিটার কেরোসিন বিতরণ করা হয়েছে।