1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

কলাপাড়ায় গরু চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার, ১০ চোরাই গরু জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০টি চোরাই গরু জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ধানখালী ইউনিয়নের জাকির সরদার ও পাশ্ববর্তী আমতলী পৌর শহরের বাসিন্দা নজির ইসলাম। সোমবার ধানখালীর ইউনিয়নের নোমোরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ গরু চোর ধানখালী নোমরহাট বাজারে চোরাই গরু বিক্রির জন্য নিয়ে আসে। গোপন সংবাদের ভিক্তিতে ২টি চোরাই গরুসহ তাদের দু’জনকে আটক করে। আটককৃতদের তথ্যমতে জাকির সরদার বাড়ি ধানখালী থেকে আরও আটটি গরু উদ্ধার করে পুলিশ।

ধানখালী ইউপি চেয়ারমান রিয়াজ তালুকদার বলেন, গত কয়েকমাসে ধানখালী ইউনিয়নে অন্তত অর্ধশত গরু চুরির ঘটনা ঘটেছে। এমনকি চোরের উৎপাতে গোয়াল ঘরে পাহাড়া বসানো হয়েছে। এই সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেট সদস্য আটক হওয়ায় গ্রামবাসী কিছুটা হলেও স্বাস্তির নি:শ্বাস ফেলছে। সংঘবদ্ধ চোরের প্রধানকে গ্রেফতারের দাবি জানান তিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ১০ টি গরুসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের গডফাদারসহ বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com