1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

ফুলবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত আনুমানিক (৬০) এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেথাঁওড়া চেয়ারম্যান পাড়া গ্রামের নেটার বিলের কচুরিপানার মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। রিপোর্ট লেখা পযর্ন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, গ্রামের লোকজন জমিতে কাজ করতে গিয়ে বিলের পাশে কচুরি পানার মধ্যে লাশটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করলে খবরটি ছড়িয়ে পড়ে লোক জানাজানি হয়। পরে স্থানীরা ফুলবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে লাশটিকে কেউ চিনতে পারেননি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি আশ্রারাফুল ইসলাম জানান, খবর পেয়ে আনুমানিক ৬০ বছর বয়সি একটি অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পযর্ন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com