1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ভালোবাসা দিবসে রাইসা’র ‘আগুন কে লাগাইলো রে’

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : সম্প্রতি সোমবার প্রকাশিত হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে ক্রাউন মিউজিক ব্যানারে নতুন মিউজিক ভিডিও ‘আগুন কে লাগাইলো রে’।গানটির গীতিকার ও সুরকার শোয়েব চৌধুরী। এতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী কনিকা রয়।

এতে মডেল হিসাবে কাজ করেছেন রাইসা রিয়া ও রনজু সরকার। মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পের উপর নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন তাজুল ইসলাম।

এ প্রসঙ্গে নির্মাতা তাজুল ইসলাম বলেন, আমরা সুুন্দর ভাবে মিউজিক ভিডিওটি পুবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করেছি। এতে ডিওপি হিসাবে কাজ করেছেন এস এম জয়,রূপসজ্জায় জাহাঙ্গীর হাসান। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিকাল ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।

এ প্রসঙ্গে নবাগত মডেল রনজু সরকার বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করলাম। নতুন অভিজ্ঞতা হলো। আর গানটির কথাও অনেক সুন্দর। দর্শকের মাঝে তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা দর্শকই ভালো বলতে পারবেন।’

রাইসা রিয়া বলেন, পরিচালক  তাজুল ইসলাম ও রনজু সরকার এর সাথে প্রথম কাজ। গানের গল্পের রসায়ণটা ভালো ছিলো।

গানটি কোরিওগ্রাফি করেছেন রফিকুল ইসলাম রনি কাজটা সে ধরে ধরে করার চেষ্টা করেছেন। ‘আগুন কে লাগাইলো রে’ গানটি দর্শকরা ভালো ভাবে নিবে গানটিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছি। মিউজিক ভিডিওটি ক্রাউন মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে।

লিংক সহ : https://www.youtube.com/watch?v=ekKYjX-xo3E&feature=শেয়ার

মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com