1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩৭

  • আপডেট টাইম :: বুধবার, ১১ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনায় দেশে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৩৯৮ জনে। বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৪, রাজশাহীতে ১০, খুলনায় ২০, বরিশালে ৮, সিলেটে ২৩, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com