1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

রাকুল, পূজা, কিয়ারাকে ছাড়িয়ে রাশমিকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হন এই অভিনেত্রী।

এবার তার ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ২০ মিলিয়ন ফলোয়ার ছাড়িয়েছে। এই মাইলফলক স্পর্শ করার পর একটি ছবি পোস্ট করে রাশমিকা লিখেছেন—‘২০ মিলিয়ন মনে হচ্ছে! আই লাভ ইউ!’ এরপর ভক্তদের পাশাপাশি অভিনেত্রী কীর্তি সুরেশ, এলি আব্রামসহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, দীপিকা পাড়ুকোনের পর ভারতের দক্ষিণী সিনেমার একমাত্র তারকা রাশমিকা, যে ইনস্টাগ্রামে ২০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে। আর এর মধ‌্য দিয়ে পূজা হেগড়ে, রাকুল প্রীত সিং, কিয়ারা আদভানি, জানভি কাপুরকে ছাড়িয়ে গেলেন রাশমিকা মান্দানা।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুলতান’। গত ২ এপ্রিল মুক্তি পায় এটি। এতে তার বিপরীতে অভিনয় করেন কার্থি।

রাশমিকা বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন। এর মধ‌্যে অন‌্যতম ‘পুষ্পা’। এতে তার বিপরীতে দেখা যাবে আল্লু অর্জুনকে। এছাড়া আরো আছেন— প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। আগামী ডিসেম্বরে এটি মুক্তির কথা রয়েছে।

‘পুষ্পা’ ছাড়াও হিন্দি ভাষার ‘মিশন মজনু’ সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। পাশাপাশি হিন্দি ভাষার ‘গুডবাই’ সিনেমাতে অভিনয় করছেন রাশমিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com