1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

২০২২ সালে রোনালদো-মেসি একই দলে!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম সবচেয়ে বড় দলবদল করে ফেলেছে প্যারিস সেন্ট জার্মেই। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের অবসানের পর লিওনেল মেসির সঙ্গে চুক্তি করেছে তারা। এখানেই শেষ নয়, চমক আরো দিতে চায় ফরাসি জায়ান্টরা। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করতে চায় প্যারিস ক্লাব।

না, এই মৌসুমে নয়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও এএস’এর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী পিএসজি। কিলিয়ান এমবাপ্পের জায়গায় রোনালদোকে হয়তো দেখা যেতে পারে। এই মৌসুমের পর দুজনই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ এই মৌসুমের পর শেষ হবে। এমবাপ্পে ও পিএসজির কাগজে কলমে সম্পর্ক আছে এই মৌসুম পর্যন্ত।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও সময়ের অন্যতম সেরা দুই ফুটবলারকে এক দলে, পাশাপাশি খেলার কথা ভাবা কল্পনাতীত। পিএসজি যদি সত্যিই জুভেন্টাস ফরোয়ার্ডকে রাজি করাতে পারে, তাহলে বিশ্ব ফুটবলে বিশাল ঘটনাই ঘটতে যাচ্ছে। যেমনটা তারা করেছে মেসির সঙ্গে চুক্তি করিয়ে। এখন কেবল অপেক্ষা!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com