1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

মেসির ৫১৭ কোটি বেতন বাকি রেখেছে বার্সা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : লা লিগার আর্থিক নীতির কারণে লিওনেল মেসি বার্সেলোনায় থাকতে চেয়েও পারেননি। তার নতুন ঠিকানা ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

১ বছর বাড়ানোর সুযোগ রেখে ২ বছরের চুক্তিতে প্যারিসে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। শুরু করে দিয়েছেন অনুশীলনও। এর মধ্যেই বেরিয়ে এলো নতুন খবর। বার্সার কাছে বেতন বাবদ এখনো ৫২ মিলিয়ন ইউরো পাবেন মেসি। যা বাংলাদেশি টাকায় ৫১৭ কোটি টাকারও বেশি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও স্পোর্ট এক প্রতিবেদনে বেতন বাকি রাখার বিষয়টি নিশ্চিত করেছে। কাতালান ক্লাবটি এই পাওনা দুই বছরের মধ্যে পরিশোধ করবে বলে জানিয়েছে।

করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয় বার্সেলোনারও ক্ষতি করেছে। এ জন্য অধিক বেতন প্রাপ্ত  ফুটবলারদের বেতনও কমানো হয়েছিল। কমানোর পরও এই টাকা বার্সার কাছে পাবেন মেসি।

প্যারিসে বছর প্রতি ৩৫ মিলিয়ন ইউরো পাবেন মেসি। নতুন ক্লাবের হয়ে নামার জন্য মুখিয়ে আছেন তিনি। অনুশীলনের প্রথম দিন নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই ট্রেনিং সেন্টারে পৌঁছান মেসি। মাঠে ফিরতে তিনি কতটা উদগ্রীব তা বোঝাই যাচ্ছে। ১৫ আগস্ট (শনিবার দিবাগত) রাত ১টায় স্টার্সবার্গের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচেই মেসি নামেন কী না এখনো নিশ্চিত না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com