1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

কলেজের গণ্ডি পেরুতে পারেননি যে তারকারা

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনয় মেধা আর সৌন্দর্য দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় বলিউড তারকারা। পর্দায় যা কিছু তারা ফুটিয়ে তোলেন, অনেক ক্ষেত্রে তাদের জীবনে এর মিল থাকে না। নানা রকম প্রেক্ষাপট থেকে উঠে আসা মানুষেরা বলিউডে এসে তারকা হয়ে উঠেছেন। কেউ কেউ আছেন উচ্চ শিক্ষিত, কেউবা কলেজের গণ্ডি পেরুতে পারেননি।

সালমান খান

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তবে নিদারুণ সত্যি হচ্ছে, এই ব্যাচেলর ডিগ্রিটা পড়ালেখায় নেয়াই হয়নি সালমান খানের। কে জানে এ জন্যই ব্যাচেলর রয়ে গেলেন কিনা! চাউর আছে মুম্বাইয়ের বান্দ্রার ন্যাশনাল কলেজ থেকে ড্রপ আউট ছাত্র আজকের সালমান খান। তার পড়াশোনা শুরু গোয়ালিয়রের স্কিডয়া স্কুল থেকে। পরে মুম্বাই, বান্দ্রার সেন্ট স্টেনিসলাস হাইস্কুলে পড়েন। সালমানের পরিবার শোবিজ অঙ্গনের, বাবা সেলিম খান একজন প্রখ্যাত অভিনেতা ও চিত্রনাট্যকার। তাই ধারণা করা হয়েছিল, শেষ পর্যন্ত অভিনেতাই হবেন সালমান, হয়েছেনও তাই।

অক্ষয় কুমার

‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমারও বিশেষ পড়ালেখা করেননি। মুম্বাইয়ের কিংস সার্কেলে ডন বসকো হাইস্কুল এবং গুরু নানক খালসা কলেজে কিছুদিন পড়েছেন। কিন্তু তার মনোযোগ সবসময় ছিল খেলাধুলায়। কলেজ থেকে বেরিয়ে গিয়ে ব্যাংককে মার্শাল আর্ট শিখতে যান। চাকরি সূত্রে নানা জায়গায় থেকেছেন তিনি। আশির দশকে বাংলাদেশের হোটেল পূর্বাণীতেও কাজ করেছেন এই নায়ক।

ক্যাটরিনা কাইফ

বাবা ভারতীয় মা ইংরেজ। ক্যাটরিনার জন্ম হংকংয়ে। অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ হয়। মা একটি এনজিওতে কাজ করতেন। মায়ের সঙ্গে চীন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোলান্ড, জার্মানি, বেলজিয়াম ঘুরেছেন তিনি। যার কারণে পড়ালেখার স্থির সময় কোথাও পাননি। বরং ১৪ বছর বয়সে মডেলিংয়ে পা রাখেন। জানা যায়, স্কুলের গণ্ডি পেরুতে পারেননি এই অভিনেত্রী।

কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। অভিনয় করে নাম-খ্যাতি কুড়ালেও একাডেমিক পড়ালেখা নেই বললেই চলে! ছোট থাকাবস্থায় কাজলের বাবা-মায়ের বিয়েবিচ্ছেদ হয়। বড় হয়েছেন নানির কাছে। পঞ্চগনির সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়েছেন। তারপর আর পড়ালেখা আগায়নি। এ নিয়ে কাজলের আক্ষেপ কম নয়। কারণ মেধাবী ছাত্রী ছিলেন তিনি। প্রচুর বই পড়তেন কাজল।

কারিশমা কাপুর

কারিশমা কাপুর স্কুলের গণ্ডি পেরোননি। নয়ের দশকে চলচ্চিত্রে পা রাখেন ষোড়শী কারিশমা। কাপুর পরিবারের এই সন্তানও বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাবে প্রভাবিত। খুব ছোট বয়সে মা ববিতার সঙ্গে বিচ্ছেদ হয় বাবা রনধীরের। এরপর কারিশমা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। যশ-খ্যাতি অর্জন করলেও পড়াশোনা হয়নি তার।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর মুম্বাইয়ের একটি উচ্চ বংশের সন্তান। মা-বাবার ডিভোর্সের পর প্রচন্ড অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে জানা যায়। শোনা যায়, অবসাদের কারণে দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হন অর্জুন। এরপর থেকে ওবেসিটিতে ভোগেন তিনি। পরবর্তীতে পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে পা রাখেন।

তথ্য সূত্র: ওয়ান ইন্ডিয়া, ইউকিপিডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com