1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন।  শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় সকাল থেকেই একটি ট্রাক দাঁড়ানো ছিলো। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাত সাড়ে আটটার দিকে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহত অবস্থায় বাসের অন্তত ১৫ যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com