1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বেনজেমার জোড়া গোলে জয়ে শুরু রিয়ালের

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে তারা ৪-১ গোলে হারিয়েছে আলাভেসকে।

যদিও আলাভেসের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি রিয়াল। তবে বিরতির পর চার-চারটি গোল করে। তার মধ্যে দুটি করেন করিম বেনজেমা। একটি করে গোল করেন নাচো ফার্নান্দেজ ও ভিনিসিউস জুনিয়র।

বিরতির পর ৪৮ মিনিটে ভলিতে দারুণ এক গোল করে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। ৫৬ মিনিটে লুকা মদ্রিচের বাড়িয়ে দেওয়া বলে শুয়ে পড়ে পা লাগিয়ে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাচো।

৬২ মিনিটে বেনজেমা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে রিয়াল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় ডি বক্সের মধ্যে প্রথমে হেড নেন বেনজেমা। সেটা ফিরিয়ে দেন আলাভেসের গোলরক্ষক। ফিরতি বলে শট নিয়ে জালে পাঠান ফরাসি এই স্ট্রাইকার।

অবশ্য ৬৫ মিনিটে আলাভেসের জোসেলু একটি গোল শোধ দেন। আর যোগ করা সময়ে (৯০+২) ডেভিড আলবার ক্রসে ডাইভ দিয়ে হেড দেন ভিনিসিউস। বল জালে জড়ায়। তাতে ৪-১ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে লসব্লাঙ্কোসরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com