1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী আয়োজন করে।

রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, শ্রীবরদী থানা, শ্রীবরদী পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অপর্ণ করে।
পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধ আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।

পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর শ্রীবরদীর উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন আ’লীগের অঙ্গসংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com