1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

খোলামেলা দৃশ্যে ভূমিকা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী ভূমিকা চাওলা। ২০০০ সালে তেলেগু ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষার অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে প্রথমবার একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ভূমিকা। হরর ঘরানার ‘ভ্রম’ নামে এ ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে দেখা যাবে ৪১ বছর বয়েসি এই অভিনেত্রীকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এই ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে দেখা যাবে ভূমিকা চাওলাকে। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় ভূমিকা জানান, যদি গল্প ডিমান্ড করে তবে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই তার।’

হিন্দি ভাষার এই ওয়েব সিরিজ পরিচালনা করবেন সংগীত শিবান। এতে আরো অভিনয় করবেন—কালকি কোচলিন, সঞ্জয় সুরি, এজাজ খান, চন্দন রায়, সত্যদ্বীপ মিশরা প্রমুখ।

ভূমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রুলার’। তেলেগু ভাষার এ সিনেমায় আরো অভিনয় করেছেন—নান্দামুড়ি বালাকৃষ্ণা, বেদিকা, সোনালি চৌহান প্রমুখ। কে এস রবিকুমার পরিচালিত এ সিনেমা গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলে এ প্রতিবেদনে জানা যায়।

অন্যদিকে ‘ভ্রম’ ওয়েব সিরিজের পাশাপাশি তামিল ভাষার একটি সিনেমার কাজ ভূমিকার হাতে রয়েছে। এতে আরো অভিনয় করছেন—স্টালিন, আতমিকা, সতীশ প্রমুখ। গত ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com