1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

বাংলাদেশ শিক্ষক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন মহিউদ্দিন সোহেল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
শেরপুর: বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন শেরপুরের মো. মহিউদ্দিন সোহেল। একই সাথে তিনি এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠান লিয়াঁজো ফোরামের সদস্যপদ লাভ করেছেন। আজ বিকেলে সংগঠনটির সভাপতি মো. নজরুল ইসলাম রনি স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মহিউদ্দিন সোহেল শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সাথে বেসরকারি টেলিভিশন এসএ টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর টাইমস ডট কমের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক পদেও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায়  শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বীসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com